শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১২:১০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে। আলজেরিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার কোচিং প্যানেল এখন ব্যস্ত প্রতিপক্ষের শক্তির চুলচেরা বিশ্লেষণে। আলজেরিয়ার পোস্টার বয় রিয়াদ মাহরেজ তো আছেনই, তবে আফ্রিকার এই দলটি কেবল একজনের ওপর নির্ভরশীল নয়—তাদের স্কোয়াডে আছে এমন বেশ কয়েকজন জাদুকর, যারা চোখের পলকে ম্যাচের চিত্রপট বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস এবং বলিভিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভ্লাদিমির পেতকোভিচের শিষ্যদের পারফরম্যান্স থেকে স্পষ্ট, আলজেরিয়া তাদের ফরোয়ার্ডদের গতি এবং দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপরই ভরসা করে খেলে।

আলজেরিয়ার আক্রমণের মূল ভরসা রিয়াদ মাহরেজ। লেস্টার সিটির সেই ঐতিহাসিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের নায়ক একসময় ইউরোপের ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন। পরবর্তীতে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেও আলো ছড়িয়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন। ৩৫ বছর বয়সে এসে মাহরেজ হয়তো তাঁর সোনালি সময় অনেকটাই পেছনে ফেলে এসেছেন, তবে তাঁর অভিজ্ঞতায় এখনও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো দারুণ দক্ষতা রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে তিনি ৮টি গোল করেছেন।

আলজেরিয়ার আক্রমণভাগের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন অলিম্পিক দ্য মার্শেইয়ের হয়ে খেলা ২৬ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড আমিন গুইরি। গত বছরের শেষে কাঁধের চোটের কারণে আফ্রিকা কাপ অফ নেশন্স মিস করলেও,  দারুণভাবে ফর্মে ফিরেছেন তিনি। ২৮ ম্যাচে ১১টি গোল করে দলের শুরুর একাদশে নিজের জায়গা পোক্ত করেছেন।

আলজেরিয়ার শুরুর একাদশে আমিন গুইরির প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন মোহাম্মদ আমৌরা, যিনি একই বয়সী হলেও সম্পূর্ণ ভিন্ন ঘরানার খেলোয়াড়। লম্বায় মাত্র ১৭০ সেন্টিমিটার হলেও আমৌরা জার্মানির ক্লাব ভলসবুর্গের হয়ে দারুণ খেলেছেন এবং ৩৩ ম্যাচে আটটি গোল করে নিজের জাত চিনিয়েছেন।

আলজেরিয়া দল যে তরুণ তুর্কির ওপর বড় বাজি ধরছে—২০ বছর বয়সী ইব্রাহিম মাজা, যাকে রিয়াদ মাহরেজের উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে। বার্লিনে জন্ম নেওয়া মাজা বায়ার লেভারকুসেনের হয়ে আর্জেন্টিনার এক্সেকুয়েল পালাসিওস এবং একুই ফার্নান্দেজের সঙ্গে খেলেন এবং এই মৌসুমে ৪৪ ম্যাচে পাঁচটি গোল করেছেন। সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও উইংয়ে খেলারও দারুণ দক্ষতা রাখেন।

সবশেষ নামটি হলো আনিস হাজ মুসা। যদিও আলজেরিয়ার জাতীয় দলের নিয়মিত একাদশে খুব একটা জায়গা পান না তিনি। তবে বলিভিয়ার গোলকিপার কার্লোস লাম্পে, যিনি সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন, তিনি মুসাকে দলের অন্যতম দ্রুতগতির এবং ক্ষিপ্র খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছেন। প্যারিসে জন্ম নেওয়া ২৪ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের হয়ে খেলেন। গত মৌসুমে ৪০ ম্যাচে মাঠে নেমে ১৪টি গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছেন এই তরুণ তারকা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে গ্রুপ ‘জে’র ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়