শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিশ্বাস্য খেলার পর মায়ের জন্য কাঁদলেন ভোজিনিয়া

২০২৬ বিশ্বকাপে স্পেনের মতো ফেবারিটকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে কেপ ভার্দে। ড্রয়ের অন্যতম নায়ক ভোজিনিয়া। পুরো ফুটবল বিশ্ব কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়াকে নিয়ে মেতে উঠেছে। তবে মিক্সড জোনে দাঁড়িয়ে কাঁদছিলেন গোলকিপার। জীবনের সবচেয়ে বড় রূপকথা লেখার রাতে গ্যালারিতে পাশে পাননি মাকে।  

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের হয়ে খেলা ভোজিনিয়া পুরো ম্যাচে পেদ্রি, রদ্রি ও লাপোর্তেদের ৭টি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। ৪০ বছর ১২ দিন বয়সে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচে মাঠে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়ার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।  

অথচ এমন অর্জনের পর ভোজিনিয়া স্মৃতিকাতর হয়ে পড়েন তার শৈশব আর পরিবারের কথা ভেবে। তিনি বলেন, “আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তারা এখানে নেই। কয়েক বছর আগে তারা মারা গেছেন। তারাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উঠতে পারিনি। আমি চেয়েছিলাম তিনি এখানে থাকুন।”  

ভোজিনিয়ার এই সাফল্যে পৌঁছানোর পথটাও ছিল ভীষণ কণ্টকাকীর্ণ। কেপ ভার্দের মিন্দেলো দ্বীপে বড় হওয়ার সময় স্রেফ উচ্চতা কম হওয়ার কারণে ভালো পারফর্ম করেও বারবার দল থেকে বাদ পড়েছেন। ২৫ বছর বয়সে বেশ দেরিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই গোলরক্ষক একসময় হতাশ হয়ে ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের স্বপ্নটাই তাকে আজ ইতিহাসের পাতায় এনে দাঁড় করিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়