শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

স্পোর্টস ডেস্ক : নি‌জের মা‌ঠে রাজা ব‌নে গে‌লো যুক্তরাস্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে তারা। তুলে নিয়েছে ৪-১ গোলের বড় জয়।

ম্যাচের সাড়ে ৬ মিনিটে প্রথম গোলটি পায় যুক্তরাষ্ট্র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ যখন ডি-বক্সের ভেতর ম্যাককেনিকে পাস দেন। বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

২৮ মিনিটে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল। গোলদাতা ফোলারিন বালোগুন ও তার সতীর্থদের উদ্‌যাপনের মাঝেই রেফারির বাঁশি, তাইলার অ্যাডামসের কাছ থেকে পাস পাওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন তিনি। ‍কিন্তু দুই গোলের লিড নিতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

তিন মিনিটের ব্যবধানে সেই বালোগুনই দ্বিতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ান পুলিসিচ বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে গোলমুখে ঢুকে পড়েন। ডানদিকে থাকা বালোগুনকে বল বাড়িয়ে দেন তিনি। বালোগুন আলতো স্পর্শে বল জালে পাঠান। পরের গোলটিও তার। এবার অ্যাসিস্ট করেন মালিক তিলম্যান।

প্রথমার্ধেই যুক্তরাষ্ট্রের তিন গোল। দ্বিতীয়ার্ধে তারা হয়তো আরও ৩/৪টি গোল করবে! কিন্তু না, দ্বিতীয়ার্ধের ২৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। ৭৩ মিনিটে যে গোলটি হয়, সেটি প্যারাগুয়ের।

অরল্যান্ডো গিলে লম্বা করে পাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্ধে। জুলিও এনসিসো নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন মাউরিসিওর উদ্দেশে। বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি নেওয়া জোরালো শটে সেটি জালে পাঠিয়ে দেন। শেষদিকের এই গোল শুধু ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফল আর বদলাতে পারেনি। চার নম্বর গোলটি যুক্তরাষ্ট্র করে ম্যাচের যোগ করা সময়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়