শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৪০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপাল ক্রিকেট ক্ষমা চাইলো ভুটা‌নের কা‌ছে

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) উইমেন্স প্রিমিয়ার কাপে ভুটানের ব্যাটার রিতশি চোডেনকে ‘টাইমড আউট’ দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১১৩ রান সংগ্রহ করে নেপাল। জবাবে ইনিংসের প্রথম বলেই ভুটানের ওপেনার এনগাওয়াং চোডেন আউট হন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা রিতশি চোডেন ক্রিজে পৌঁছে হেলমেট ও গ্লাভস পরতে শুরু করেন। নির্ধারিত সময়ের মধ্যে খেলার জন্য প্রস্তুত না হওয়ায় নেপালের খেলোয়াড়রা টাইমড আউটের আবেদন করেন। আম্পায়াররা আবেদন মেনে নিলে রিতশিকে আউট ঘোষণা করা হয়। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখান রিতশি। ---- ডেইলি ক্রিকেট

এই সিদ্ধান্তের পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভুটান নারী ক্রিকেট দল। এরপর সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৬২ রানেই থামে তাদের ইনিংস, ৫১ রানের জয় পায় নেপাল।

তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) জানায়, ক্রিকেটের আইন মেনে আবেদন করা হলেও ক্রিকেটের চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও গুরুত্বপূর্ণ। এ কারণে তারা ভুটান ক্রিকেট, সংশ্লিষ্ট খেলোয়াড় এবং ক্রিকেট-সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়