শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর আইপিএলে সানরাইজার্সের হ‌য়ে খেল‌তে পার‌বেন না অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কামিন্স!

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল শেষ হতে না হতেই বড় ধাক্কা খেলো। ২০২৭ আইপিএলে নাও পাওয়া যেতে পারে প্যাট কামিন্সকে। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ান। জানান, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এমন সিদ্ধান্ত নিতে চাইছেন। কামিন্স মনে করছেন, আগামী মরশুম তাঁর কেরিয়ারের ব্যস্ততম সময় হতে চলেছে। পরের বছর কঠিন সূচি অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সফর। তারপর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০তম বার্ষিকী টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তারপর হাই-প্রোফাইল অ্যাশেজ। শেষে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। 

একটি সাক্ষাৎকারে অজি তারকা জানান, অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য আইপিএলের মায়া কাটাতে হবে তাঁকে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওয়ার্কলোড সামলাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেই সরে যাওয়া সহজ। কামিন্স বলেন, 'পরের বছর আমাকে কিছু একটা ছাড়তে হবে। 

টেস্ট ম্যাচ, একদিনের বিশ্বকাপ রয়েছে। তাই একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে সেটা বদলাতে পারে। চোটের বিষয়টাও আছে। তাই আগে থেকে বলা যাবে না। তবে টেস্ট ম্যাচ এবং একদিনের বিশ্বকাপকে অবশ্যই প্রাধান্য দেব। আমি ভারতে খেললে, অ্যাশেজের আগে ব্রেক লাগবে।

সম্প্রতি একাধিকবার চোট, আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে কামিন্সকে। পিঠের চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। কামিন্স মনে করেন, তাঁর পাশাপাশি জস হ্যাজলউডউড এবং মিচেল স্টার্কের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়