শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে হবে অজিদের বাংলাদেশ সফর।

ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়। এই তিন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দুইশো আর সর্বোচ্চ ২৫০০ টাকায় দেখা যাবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

বরাবরের মতো এবারও অফলাইনে টিকিট ছাড়ছে না বিসিবি। অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। www.gobcbticket.com.bd এই লিংক থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। সকাল ১১টায় শুরু হবে ম্যাচ তিনটি। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য-

গ্রান্ড স্ট্যান্ড: ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি: ১৫০০ টাকা
ক্লাব হাউজ: ৬০০ টাকা
নর্থ গ্যালারি: ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়