শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩ জুন) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি।

ঘোষিত দলে চার বছর পর ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। 

এবারের দলে পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলের সিরিজের স্কোয়াড থেকে। সেই সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন। অন্যদিকে দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান, যিনি নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না। মোসাদ্দেকের প্রত্যাবর্তনের পাশাপাশি সোহানের ফেরা দলকে আরও ভারসাম্যপূর্ণ করেছে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে সেই তিনটি ম্যাচ।

এর আগে ৬ জুন থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড নিয়েই প্রস্তুতি শুরু করবে টাইগাররা।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়