শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনায় খেলার জন্য স্প্যানিশ ভাষা শিখতে চেয়েছিলেন অ‌্যান্ট‌নি গর্ডন

স্পোর্টস ডেস্ক : নিউক্যাসল ইউনাইটেড থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়ে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্টনি গর্ডন জানিয়েছেন, কাতালান ক্লাবটিতে খেলার জন্য বেশ আগে থেকেই স্প্যানিশ শিখতে চেয়েছিলেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে গর্ডনকে পরিচয় করিয়ে দেয় বার্সেলোনা। ২০৩১ সাল পর্যন্ত এই দলের হয়ে খেলবেন তিনি। ৭ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। বিবিসির তথ্য মতে, অ্যান-অনসহ এই চুক্তি মূল্য ৮ কোটি ইউরোর বেশি হতে পারে।

গর্ডনকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। তবে গত সপ্তাহে নিউক্যাসল ও বার্সেলোনার মধ্যে সমঝোতার পর চূড়ান্তভাবে কাতালান ক্লাবটিতে পাড়ি জমালেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

ক‌্যাম্প ন‌্যু‌য়ে আয়োজিত অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় গর্ডন বলেন, “তিন বছর বয়স থেকেই আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলার। আমি স্প্যানিশে কথা বলতে চাইতাম কারণ বিশ্বাস করুন বা না করুন, ছোটবেলা থেকেই আমার বিশ্বাস ছিল আমি বার্সার হয়ে ফুটবল খেলব। নিউক্যাসেলে আমার একজন ফিজিও ছিলেন, যার সঙ্গে আমি প্রতিদিন কথা বলতাম। তাকে বলতাম, একদিন আমি বার্সার হয়ে খেলব, তাই আমি স্প্যানিশ শিখতে চাই'।

বার্সেলোনার তাকে নিয়ে আগ্রহের বিষয়টি খুব দেরিতে জানতে পারলেও, এটি নিশ্চিত হওয়ার পর তার আর কোনো দ্বিধা ছিল না বলে জানান গর্ডন। --- অলআউট স্পোর্টস

বার্সা পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। এটি এমন কিছু যা আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম। চুক্তি স্বাক্ষরের পর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হলেও কাগজপত্রের জটিলতায় গর্ডনকে শুক্রবার কাম্প নউয়ে প্রায় আট ঘণ্টা অপেক্ষা করতে হয়। তবে এতে ধৈর্য হারাননি তিনি।

আমি খুবই আনন্দিত, যদিও অপেক্ষা করাটা একটু কঠিন ছিল। আমি জানতাম এটি ঘটবে। আমি শান্ত ছিলাম। সবকিছু আমার নিয়ন্ত্রণে ছিল না, এটি ছিল আইনি বিষয় এবং খুব ছোটখাটো খুঁটিনাটি। আমি এই ক্লাবের ইতিহাস এবং যারা এই জার্সি পরেছেন, তাদের ব্যাপারে আমি খুবই সচেতন। আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এখানে জেতার জন্য আমার ভেতর এক জ্বলন্ত আগুন কাজ করছে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য সোমবার ইংল্যান্ড স্কোয়াডের সঙ্গে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে যোগ দেবেন গর্ডন। বার্সেলোনায় তিনি স্বদেশি মার্কাস র‌্যাশফোর্ডকে সতীর্থ হিসেবে পেতে পারেন। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া র‌্যাশফোর্ডকে স্থায়ীভাবে দলে নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

২০২১ সালের জানুয়ারিতে এভারটন থেকে নিউক্যাসেলে যোগ দেন গর্ডন। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১০টি গোলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ক্লাবটিতে সাড়ে তিন বছরে ১৫২ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়