শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের তালিকায় সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিশ্চিয়ানো রোনালদো

ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ৪১ বছর বয়সী এই তারকা।

গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার (প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা) আয় করে শীর্ষে রোনালদো। এর মধ্যে আল নাসরের খেলার চুক্তি থেকে পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসার সূত্র থেকে।

ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তার ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন উডস। তবে রোনালদোর এবারের আয়ের অঙ্ক এক অনন্য ইতিহাসও গড়েছে।

৩০ কোটি ডলার আয়ের মাধ্যমে তিনি মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের আয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, যা ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরুর পর এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড (মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়