শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার ভারতীয় বোর্ডের নির্দেশ অমান্য ক্রিকেটার অর্শদীপের! বান্ধবীকে টিমবাসে চাপিয়ে হোটেলে নিয়ে গেলেন

স্পোর্টস ডেস্ক : কখনও রিল বা ভ্লগ বানিয়ে, কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য করে আবার কখনও দলের খবর বান্ধবীকে জানিয়ে বিতর্কে পড়েছেন অর্শদীপ সিংহ। আরও এক বার বিতর্কে জড়ালেন তিনি। এ বার বান্ধবীকে নিয়ে পঞ্জাব কিংসের টিমবাসে উঠলেন তিনি। শুরু হয়েছে বিতর্ক। যে ভাবে তিনি বার বার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করছেন, তাতে তাঁর শাস্তির দাবিও তুলেছেন অনেকে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে লখনউ গিয়েছে পঞ্জাব। বিমানবন্দরে নামার পর দেখা যায়, অর্শদীপের সঙ্গেই রয়েছেন তাঁর বান্ধবী তথা অভিনেত্রী ও মডেল সমরীন কৌর। অর্শদীপের সঙ্গেই পঞ্জাবের টিমবাসে উঠে হোটেলের উদ্দেশে রওনা দেন সমরীন। -- আনন্দবাজার

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের মতে, যেখানে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, কোনও ভাবেই বান্ধবী বা স্ত্রীদের ক্রিকেটারদের সঙ্গে রাখা যাবে না, সেখানে কী ভাবে বান্ধবীকে নিয়ে টিমবাসে উঠলেন অর্শদীপ। তাঁকে দেখে তো বাকিরাও এই কাজ করতে পারেন। বোর্ডের নির্দেশিকা মেনে চলা প্রত্যেকের কর্তব্য। বোর্ডের উচিত, অর্শদীপের বিরুদ্ধে পদক্ষেপ করা। যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি। অর্শদীপও কোনও মন্তব্য করেননি।

কয়েক দিন আগে অভিযোগ উঠেছিল, দলের ভিতরের খবর বান্ধবীকে জানিয়েছেন অর্শদীপ। সমরীন সেই খবর দিয়েছেন বুকিদের। যদিও তার সত্যতা এখনও জানা যায়নি। তার মাঝেই তিলক বর্মাকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।

শুধু অর্শদীপ নন, হার্দিক পাণ্ড্য, ঈশান কিশন, যশস্বী জয়সওয়ালদের মতো ক্রিকেটারদের সঙ্গে ঘুরছেন তাঁদের বান্ধবী বা প্রেমিকারা। এতে সাজঘরের পরিবেশ, দলীয় শৃঙ্খলা এবং অনুশীলনে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। ক্রিকেটারদের একাংশের এই প্রবণতায় লাগাম টানতে নতুন নিয়ম আনার কথা ভাবছেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়