শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোনাস ‌নি‌বেন না ক্রিকেটাররা, তারা বি‌সি‌বির কা‌ছে চান অন্য কিছু

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর বিসিবি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথা জানানো হয়। তবে ক্রিকেটাররা মিলে সিদ্ধান্ত নিয়েছে সেই বোনাসের টাকা তারা নিবে না।

ওই টাকায় মিরপুরে আধুনিক জিমনেশিয়াম ও সুইমিংপুল বানানোর পক্ষেই মত দিয়েছে সবাই। সে অনুযায়ীই পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবিও। বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, দেশের ক্রিকেটারদের জন্য বিশ্বমানের ট্রেনিং ও রিকভারি সুবিধা গড়ে তোলা হবে।

এ বিষয়ে তামিম বলেন, ক্রিকেটাররা এমন একটি প্রস্তাব দিয়েছেন যা সত্যিই বিরল এবং প্রশংসনীয়। তার ভাষায়, “তারা অতিরিক্ত অর্থ পাওয়ার যোগ্য ছিল। কিন্তু এবার ভিন্ন কিছু ঘটেছে।

তামিম জানান, খেলোয়াড়রা বোর্ডকে বলেছেন—বোনাসের বদলে তারা আধুনিক সুযোগ-সুবিধা চান। ওরা বলেছে, ভাই, আমাদের বোনাস লাগবে না। কিন্তু যদি বিশ্বের সেরা মানের সুবিধা দেন—একটা সুন্দর জিম আর সুইমিং পুল তৈরি করে দেন, সেটাকেই আমরা বোনাস হিসেবে ধরব।

ক্রিকেটারদের সেই অনুরোধ পূরণের আশ্বাস দিয়ে তামিম বলেন, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে জিম তৈরি করা হবে। তিনি বলেন, আমি ওদের বলেছি, আমরা বিশ্বের সেরাদের মতো জিম তৈরি করব, সেরা মানের যন্ত্রপাতি থাকবে।

শুধু জিমই নয়, পরিকল্পনায় রয়েছে আধুনিক রিকভারি ব্যবস্থাও। তামিম জানান, সুইমিং পুলের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির আইস বাথ ও হট বাথ সুবিধা রাখা হবে।

তার ভাষায়, “আইস বাথ বা হট বাথের জন্য আর আলাদা করে বরফ আনতে হবে না। এমন প্রযুক্তি থাকবে যেখানে মেশিন নিজেই পানি ঠান্ডা বা গরম করবে।-- ডেইলি ক্রিকেট

তিনি আরও বলেন, “যা যা প্রয়োজন, সবই করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তামিম জোর দিয়ে বলেন, এই সুবিধাগুলো শুধু বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রাও এর সুফল পাবে।

তিনি বলেন, ওরা শুধু নিজেদের কথা ভাবেনি। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ও হাই পারফরম্যান্স দলের ক্রিকেটাররাও এসব সুবিধা ব্যবহার করতে পারবে।

খেলোয়াড়দের দূরদর্শিতার প্রশংসা করে তামিম আশা প্রকাশ করেন, আসন্ন বোর্ড নির্বাচনের পর দায়িত্বে যেই আসুক না কেন, এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়