শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সফরকারীরা দুই টেস্টের একটিতেও খুব একটা দাপট দেখাতে পারেনি। খুবই বাজেভাবে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের কাছে। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা।

বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছে শান মাসুদের দলকে। কামরান আকমল তো এককাঠি সরেস। পাকিস্তানকে বাংলাদেশের চাইতে বাজে দল বলে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের একটি গণমাধ্যমে কামরান বলেন, 'বাংলাদেশের কাছে আমরা টানা চার ম্যাাচ হেরেছি। তারা আমাদের কন্ডিশনে আমাদের হোয়াইটওয়াশ করে গেছে। খুবই আফসোসের কথা। তারা দেখিয়ে দিয়েছে, আমরা এখন কোথায় আছি। আমরা ওদের চেয়ে ভালো নয়, তাদের চেয়ে আমরা অনেক বাজে দল। তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে। দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। -- ডেইলি ক্রিকেট

২০২৪ সালে ঘরের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। এবারও বরণ করতে হলো একই ভাগ্য। এ সময় পাকিস্তান দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন কামরান।

তিনি বলেন, ‘২০২৪ সালে যা বলেছিলাম, সেটাই আবার বলব। এমনটা হওয়া উচিত হয়নি। বাংলাদেশ দলের কৃতিত্বকে ভুলে যাচ্ছি না। তবে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি বা যে ধরনের মানসিকতা দেখাচ্ছি, তা খুবই বাজে।

গতকাল বেশ ভালোই ব্যাটিং করেছে পাকিস্তানের ব্যাটাররা। রেকর্ড রান তাড়ার স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু সেই আশায় গুড়েবালি। কামরান বলেন, ‘দুই টেস্ট মিলিয়ে গতকালের দিনটাই শুধু আমাদের জন্য ভালো ছিল। এই দিনই শুধু মনে হয়েছে, টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটা আমরা জানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়