শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোমাঞ্চকর ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

স্পোর্টস ডেস্ক : কে হার‌বে আর কে জিত‌বে বুঝার উপায় ছি‌লো না। টান টান উত্তেজনার ম‌্যাচ, রোমা‌ঞ্চে ঠাসা। এরই ম‌ধ্যে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে শ‌ক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্যারিসে হওয়া ৯ গোলের এই লড়াই সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে।

ম্যাচের শুরুতে ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি আসরে টানা ছয় ম্যাচে গোল করে ১৩ ম্যাচে নিজের গোলসংখ্যা ১৩-তে নেন ইংলিশ স্ট্রাইকার। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় পিএসজি। ২৪তম মিনিটে খাভিচা কাভারাস্কেইয়া সমতা ফেরান। এরপর ৩৩তম মিনিটে কর্নার থেকে জোয়াও নেভেস হেডে দলকে এগিয়ে দেন।

৪১তম মিনিটে মাইকেল ওলিসে বায়ার্নকে আবার সমতায় ফেরান। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে রাখেন স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ঝড় তোলে লুইস এনরিকের দল। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেইয়া। মিনিটখানেক পর দেম্বেলেও করেন নিজের দ্বিতীয় গোল, স্কোরলাইন দাঁড়ায় ৫-২। তবে হাল ছাড়েনি বায়ার্ন। ৬৫তম মিনিটে দায়ত উপামেকানো গোল করে ব্যবধান কমান। তিন মিনিট পর লুইস দিয়াসের গোলে ম্যাচে ফেরে জার্মান জায়ান্টরা।

শেষ দিকে দুই দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ফলে ৫-৪ গোলের জয় নিয়ে ফিরতি লেগের আগে এগিয়ে থাকল পিএসজি। আগামী বুধবার (৬ মে) মিউনিখে হবে নির্ধারণী লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়