শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্সেনালকে হারিয়ে ইং‌লিশ প্রিমিয়ার লি‌গ শিরোপা লড়াই  জমিয়ে তুললো ম‌্যান‌চেস্টার সিটি 

স্পোর্টস ডেস্ক: শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক এক ভুল করে বসলেন জানলুইজি দোন্নারুম্মা। তাতে এগিয়ে যাওয়ার আনন্দ দুই মিনিটও স্থায়ী হলো না ম্যানচেস্টার সিটির। তবে চাপ ধরে রাখল দলটি। কোচের ডাকে সাড়া দিয়ে, আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা একটু জোরাল করল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি। হায়ান শেহকির দারুণ গোলে পিছিয়ে পড়ার পর, দোন্নারুম্মার ওই ভুলের সুযোগে সমতা টানেন কাই হাভার্টজ। তবে, দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের গোলটি আর শোধ করতে পারেনি সফরকারীরা। টানা দ্বিতীয় পরাজয়ে দুই দশকের বেশি সময়ে শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। --- বি‌ডি‌নিউজ

পজেশন রাখায় কিংবা আক্রমণে আধিপত্য করেই জিতেছে সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। আর্সেনালের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল। আসরে আর্সেনালের এটি পঞ্চম পরাজয়। লিগ টেবিলে অবশ্য এখনও শীর্ষেই আছে তারা। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়