শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ার নিতিন মেনন আইপিএল ছেড়ে আস‌ছেন বাংলাদেশ-নিউজিল‌্যান্ড সি‌রি‌জে

স্পোর্টস ডেস্ক : ভারতে বর্তমানে চলছে আইপিএল। সেখানে আম্পায়ারিং করছেন নিতিন মেনন। তবে আইপিএলের ব্যস্ততা রেখে আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার আসছেন বাংলাদেশে। ভারতীয় এই আম্পায়ার দায়িত্ব পালন করবেন আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে।

১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতেও থাকবেন অনফিল্ড আম্পায়ার। -- ডেইলি ক্রিকেট

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই ফরম্যাটে থাকবেন না নিতিন। এর আগেও বাংলাদেশে এসেছেন ভারতীয় এই আম্পায়ার। ২০২৪ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে আম্পায়ারিং করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের আগেও এসেছিলেন নিতিন। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। এরই মাঝে বাংলাদেশে নিতিনের আসা বিশেষ বার্তা দিচ্ছে। এছাড়াও আইপিএলের মতো আসর রেখে আসারও একটা গুরুত্ব আছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে নিতিন ছাড়াও দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংয়ার্থ, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়