শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদ-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে মুলতানকে হারালো পেশোয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিনের একমাত্র ম্যাচে মুলতান সুলতানসকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। ম্যাচে পেশোয়ারের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছেন শরিফুল। অন্যদিকে নাহিদ রানা ২৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

সোমবার (১৩ এপ্রিল) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে পেশোয়ারকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুলতান সুলতানস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি। 

দলের পক্ষে দারুণ ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। ৪০ বলে করেছেন ৬৮ রান। ১৭ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন মোহাম্মদ হারিস। আর ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন ফারহান ইউসুফ। 
 
বল হাতে মুলতানের হয়ে সফল ছিলেন পিটার সিডল ও মোহাম্মদ ইসমাইল। দুজনেই নেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম। 
 
লক্ষ্য তাড়া করতে নেমে শরিফুল ও ইফতিখার আহমেদের বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল মুলতান সুলতানস। ৩০ রানের মাথায় ১০ বলে ১৭ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান ইফতিখার। 
 
মাঝে ১৭ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন জশ ফিলিপে। এছাড়া অধিনায়ক শান মাসুদ খেলেন ১৯ বলে ৩৫ রানের ইনিংস। ১৩ বলে ২০ রান করেন অধিনায়ক অ্যাশটন টার্নার। 
 
 এরপর ৫ বলে ৪ রান করা আরাফাত মিনহাসকে ফেরান নাহিদ রানা। ৮ বলে ৪ রান করা মোহাম্মদ ওয়াসিমকেও ফিরিয়েছেন নাহিদ রানা। চার ওভারের কোটা পূরণ করে ২৪ রান খরচায় নাহিদ রানা নেন ২ উইকেট। আর ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল ইসলাম। 
 
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে থামে মুলতানের ইনিংস। ফলে ২৪ রানের জয় তুলে নেয় পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে সুফিয়ান মুকীম নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইফতিখার আহমেদ ও নাহিদ রানা। এছাড়া আমির জামাল নিয়েছেন ১টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়