শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ: দুই বছরের নিষেধাজ্ঞায় এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া

ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সফলতম ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ২০১৬ ও ২০১৯ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়, যা কার্যকর হয়েছে ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে।

নভেম্বরের ইসলামিক সলিডারিটি গেমসের আগে ঢাকায় নেয়া তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ উপাদান পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাবিয়া দাবি করেছেন, তিনি পায়ের ব্যথার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করেছিলেন, যা ডোপিং তালিকায় থাকা উপাদানের সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়া ক্রীড়াবিদদের ডোপিং বিষয়ে আরও কঠোর সচেতনতা বাড়ানো হবে। সংস্থার কর্মকর্তারা বলেন, খেলোয়াড়দের ওষুধ গ্রহণে চিকিৎসক ও সংশ্লিষ্ট ডোপিং কমিটির অনুমোদন বাধ্যতামূলক।

ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, মাবিয়া দেশের সম্পদ এবং তাকে মানসিকভাবে সহায়তা দেয়া হবে। একই সঙ্গে তিনি একা অনুশীলনের সুযোগ পাবেন বলেও জানান।

বাংলাদেশের নারী ক্রীড়ার অন্যতম প্রতীক মাবিয়ার এই নিষেধাজ্ঞা দেশের ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়