শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্নাস্বামীতে রানের পাহাড়, চেন্নাইকে উড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু

ঘরের মাঠে দাপুটে এক জয়ে আইপিএলে নিজেদের শক্তির জানান দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই-স্কোরিং ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

রোববার (৫ এপ্রিল) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের বিশাল সংগ্রহ পায় বেঙ্গালুরু। জবাবে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।

২৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় চেন্নাই। প্রথম দিকেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অধিনায়ক রুতুরাজ গাইকওয়াড (৭) ও সঞ্জু স্যামসন (৯) ব্যর্থ হওয়ার পর আয়ুষ মাত্রে (১) দ্রুত ফিরে যান।

এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন সরফরাজ খান, যিনি ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রশান্ত সোলাঙ্কি ২৯ বলে ৪৩ এবং জেমি ওভারটন ১৬ বলে ৩৭ রান করে কিছুটা আশা জাগালেও শুরুতে তৈরি হওয়া ব্যবধান আর ঘোচানো সম্ভব হয়নি।

বেঙ্গালুরুর হয়ে বল হাতে দারুণ ছিলেন ভুবনেশ্বর কুমার, তিনি নেন ৩টি উইকেট। এছাড়া ক্রুনাল পান্ডিয়া, জ্যাকব ডাফি এবং অভিনন্দন সিং নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন বেঙ্গালুরুর ব্যাটাররা। সল্ট ও কোহলি দারুণ সূচনা এনে দেন। কোহলি ১৮ বলে ২৮ এবং সল্ট ৩০ বলে ৪৬ রান করেন। এরপর দেবদত্ত পাডিক্কাল ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন।

শেষদিকে ঝড় তোলেন অধিনায়ক রজত পাটিদার ও টিম ডেভিড। রজত ১৯ বলে অপরাজিত ৪৮ এবং টিম ডেভিড ২৫ বলে বিধ্বংসী ৭০ রান করে দলকে ২৫০ রানের বিশাল সংগ্রহ এনে দেন।

চেন্নাইয়ের হয়ে আনশুল কাম্বোজ, জেমি ওভারটন ও শিবম দুবে একটি করে উইকেট নেন।

দুই ম্যাচে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়