শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দি‌তে পি‌সি‌বির অনুমতি লাগবে  

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবের মূখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করায় তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়েও রক্ষা হয়নি। গুনতে হয়েছে কোপি রুপি জরিমানা।

নাসিম শাহর এই ঘটনার পর কঠোর থেকে কঠোর পথে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এখন থেকে কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে পিসিবির অনুমতি নিতে হবে।

পিসিবির পক্ষ থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে বলা হয়েছে, কেউ যেন বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করেন।

পিসিবির এই নীতি অবশ্য শুধু কেন্দ্রীয় চুক্তিতেই আটকে থাকেনি। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেটাররা কোনো রাজনৈতিক পোস্ট করতে পারবেন না। যদি কেউ করেন, গুনতে হবে অন্ততপক্ষে ১ কোটি রুপি জরিমানা।

অবশ্য পিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্তাবলির মধ্যে আগে থেকেই সোশ্যাল মিডিয়া নীতি অন্তর্ভুক্ত ছিল। তবে নাসিম শাহর এই ঘটনার পর সেটিকে আরও কঠিন করল বোর্ড।

এর আগে ২৬ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি পোস্ট দেন নাসিম।

উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মরিয়ম নওয়াজের কুশল বিনিময়ের একটি ভিডিও নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে পিসিবি। সেই ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে নাসিম শাহ ক্যাপশনে লেখেন— ‘কেন তাকে লর্ডসের রানির মতো মর্যাদা দেওয়া হচ্ছে?

মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুতই পোস্টটি ডিলিট করে দেন নাসিম। পরে তিনি দাবি করেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তা উদ্ধার করেছেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

পরে নাসিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় পিসিবি। পাকিস্তানের এই পেসার নিঃশর্ত ক্ষমা চাইলেও তাকে ২ কোটি রুপি জরিমানা করা হয়। শুধু জরিমানাই নয়, পিসিবির তদন্ত কমিটি নাসিমকে ২ বছর নিষিদ্ধও করতে চেয়েছিল। তবে তাতে বাঁধা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়