শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের সভাপ‌তি আ‌মিনুল ইসলাম বুলবুল দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। ত‌বে তি‌নি বাসভব‌নে ব‌সে নেই। দে‌শে ফি‌রেই ক্রিকেট মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন সা‌বেক এই ক্রিকেটার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি প্রধান আজ রোববার (২৯ মার্চ) ভোররাতে ঢাকায় পৌঁছান। 

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিয়ে জাপান হয়ে আজ দেশে ফেরেন বুলবুল।

দেশে ফিরে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি। মাঠে এসে বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প পরিদর্শন করেন বুলবুল। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন ফিটনেস অনুশীলনে।

অনুশীলন দেখার পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে বিসিবি সভাপতিকে। এছাড়া কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রস্তুতির খোঁজখবর নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়