শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:০২ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান ইস্যুতে কড়া অবস্থান নিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় চলতি বছর আইপিএল সম্প্রচার করবে না বাংলাদেশ। তবে নির্বাচিত সরকার আসতেই বদলে গেলো চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে কোন চ্যানেল আগ্রহী হলে বাধা দেওয়া হবে না।

জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েছে ভেলেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন বলে দেশে এই টুর্নামেন্ট সম্প্রচারে কোনো নিষেধাজ্ঞা নেই।

আমরা খেলাধুলাকে রাজনীতির অংশ করতে চাই না, যদি কোনো চ্যানেল আমাদের কাছে আইপিএল দেখানোর আবেদন করে, আমরা সেটি ইতিবাচকভাবে বিবেচনা করব।

এই বিবৃতি কার্যত বাংলাদেশে টুর্নামেন্ট সম্প্রচারের অনিশ্চয়তার অবসান ঘটাচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকার কোনো সম্প্রচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আবেদনগুলো বিবেচনা করা হবে।

জাহির উদ্দিন স্বপন বলেন, “আমরা কাউকে থামাবো না। যদি দেখানো সম্ভব হয়, দেখানো হবে। ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রেজাউল করিম লাভলু জানান, বর্তমানে কোনো বিধিনিষেধ নেই।

যদি স্টার স্পোর্টসে আইপিএল সম্প্রচার করা হয়, তা দেখানো হবে। আমাদেরকে থামানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি।

পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, রাজনীতি খেলাধুলার মধ্যে হস্তক্ষেপ করা উচিত নয় এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

তবে বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে। বাংলাদেশে টি স্পোর্টসসহ কোনো সম্প্রচারক—এই মৌসুমে আইপিএল সম্প্রচারের পরিকল্পনা এখনও নিশ্চিত করেনি। সময় সীমাবদ্ধতা ও লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়