শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌

স্পোর্টস ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আবার রবিবার নামছে কেকেআর। ওয়াংখেড়েতে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

টিকিট নিয়ে উন্মাদনা চড়েছে ভালই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, আরসিবি বা নাইটদের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে ভাল উন্মাদনা রয়েছে।

এদিকে, আইপিএলের টিকিট মিলবে অফিসিয়াল সাইটের মাধ্যমে। জানা গেছে, অফিসিয়াল সাইটে টিকিট শেষ হয়ে গেলে কোনও তৃতীয় পক্ষ থেকে টিকিট মিলতে পারে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরসিবি ও মুম্বই তাদের প্রথম হোম ম্যাচের টিকিট সাইটে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আর তৃতীয় পার্টির সাইটে সেই টিকিটের দাম বহুগুণ বেশি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘‌মু্ম্বই ও কেকেআর ম্যাচের সর্বনিম্ন মূল্যের টিকিট রয়েছে ৬৫০০ টাকার। যা বাড়তে বাড়তে ৫০ হাজারে চলে গিয়েছে। আবার মুম্বই ও আরসিবি ম্যাচের টিকিটের দাম আরও বেশি। ১৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা।’‌

গুজরাট টাইটান্সের হোম ম্যাচের টিকিট আবার মিলবে বুক মাই শো অ্যাপে। যা বোঝা যাচ্ছে, এবার আইপিএলের টিকিট নিয়ে কালোবাজারি হবে যথেষ্টই। 

এদিকে, আইপিএল শুরুর ঠিক আগে কিছুটা স্বস্তি। হর্ষিত রানার বদলি পেল কেকেআর। নাইট শিবিরে যোগ দিলেন নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবার মুম্বই পাড়ি দিয়েছে নাইটরা। দলের সঙ্গে যান সাইনি। আইপিএলে শুরুটা ভাল হয়েছিল ভারতীয় পেসারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাফল্য পান। কিন্তু শেষ দু’‌তিন বছর খুব একটা ভাল যায়নি।

শাহরুখ খানের দলে পুনর্জন্ম হল। সাইনি বলেন, ‘‌আমার খুব ভাল লাগছে। কলকাতা নাইট রাইডার্সে একটা আলাদা অনুভূতি আছে। তাই নাইট রাইডার হয়ে আমার ভাল লাগছে। বুধবার রাতে খবরটা শুনেছি।

জানার পর আসল অনুভূতি টের পাচ্ছিলাম না। যেভাবে পরিশ্রম করছিলাম, আইপিএলের দলে সুযোগ পাওয়ার একটা আশা ছিল। জানতাম যেকোনো দিন হবে। ঈশ্বরের ওপর ভরসা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়