শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলার–ব্রেভিসে ভর করে ভারতের বিপক্ষে বড় জয় দক্ষিণ আফ্রিকার

গত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে বাড়ি ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সেই ভারতকেই ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে যেন মধুর প্রতিশোধটাই নিয়ে নিল প্রোটিয়ারা।আজ রোববার প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এইডেন মার্কামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন অন-ফর্ম ব্যাটার ইষাণ কিষাণ। পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইষাণ শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন।

ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখে-শুনে খেলার চেষ্টা চালান দলনেতা সূর্যকুমার যাদব। কিন্তু অধিনায়কের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা সুবিধা করতে পারেনি। দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ।

ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তিনটি উইকেট নেন কেশব মহারাজ।

এর আগে আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।

মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। মাত্র ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়