শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কাজাখস্তানের রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা।

শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের নারী এককের ফাইনালে ৬-৪, ৪-৬ ও ৬-৪ গেমে জিতে শিরোপা ঘরে তোলেন কাজাখস্তানের এই তারকা।

রিবাকিনার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। সেবারও শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে তিন সেটের ম্যাচটি জেতেন সাবালেঙ্কা। এরপর ২০২৪ সালের শিরোপাও জেতেন বেলারুশের এই তারকা। কিন্তু গত মৌসুমে এই মুকুট হারান ম্যাডিসন কিসের কাছে।

চলতি আসরে কোনো সেট না হেরে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। অন্যদিকে রিবাকিনাও ফাইনালের মঞ্চে আসেন কোনো সেট না হেরে। শিরোপা লড়াইয়ে প্রথম সেট জেতেন তিনি।

তবে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা। তৃতীয় সেটের শুরুতে এগিয়ে যান ৩-০ গেমে। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ গেম জেতেন রিবাকিনা। এরপর ২৬ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেন শিরোপাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়