শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্ব‌রে ব্যাট করবেন পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ব্যাটিং পজিশন নিয়ে নি‌জের অবস্থান পরিষ্কার করলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। দলের প্রয়োজনে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্যে তিন নম্বর পজিশনটি নিজের জন্য বেছে নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের বড় একটা সময় সালমান আঘাকে দেখা গেছে মিডল অর্ডারে ব্যাটিং করতে। তবে সম্প্রতি দলের ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে তিন নম্বরে নামার চ্যালেঞ্জ নিয়েছেন ডানহাতি ব্যাটার।

গত বৃহস্পতিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন সালমান। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ২৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন পাকিস্তান কাপ্তান। ম্যাচটিতে পাকিস্তান ২২ রানের জয় পায়।

ম্যাচ শেষে সালমান নিশ্চিত করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ এবং বিশ্বকাপের শুরু থেকেই তাকে এই পজিশনেই দেখা যাবে। স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তোলার সামর্থ্যই তাকে এই সিদ্ধান্তে উৎসাহিত করেছে। সালমান আঘা স্পষ্ট করেই বলেন, 'হ্যাঁ, আমি সামনে থেকে তিন নম্বরেই ব্যাটিং করব।'

নিজের ব্যাটিং পজিশন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'টুর্নামেন্টে (বিশ্বকাপে) আমাদের প্রচুর স্পিন মোকাবিলা করতে হবে। আমার বিশ্বাস, পাওয়ারপ্লের সময় আমি স্পিনারদের শাসন করতে পারব। সেই ভাবনা থেকেই ওপরের দিকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানেই থিতু হতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়