শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে তিনি কথা বলেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে বাংলাদেশের যে সিদ্ধান্ত, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই কিউই তারকা।

গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় উইলিয়ামসন বলেন, এই পরিস্থিতির খুঁটিনাটি সব দিক তিনি পুরোপুরি জানেন না। তবে সাধারণভাবে বড় টুর্নামেন্ট কিংবা বিশ্ব আসরে সব দল ও খেলোয়াড়ের অংশগ্রহণই প্রত্যাশিত বলে মনে করেন তিনি। তার ভাষায়, এমন কিছু বিষয় আছে যেগুলোর সমাধান এখনো বাকি, তাই বিষয়টি নিয়ে অপেক্ষা করে দেখতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিস্থিতিই আলাদা এবং তা অনেক সময় দেশ ও দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপর নির্ভর করে। এসব বিষয়ে মন্তব্য করা সত্যিই কঠিন, বিশেষ করে যখন পুরো চিত্র স্পষ্ট নয়।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক জানান, হয়তো এই বিষয়গুলো বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বড়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব সমস্যার সমাধান বের হবে বলেই তিনি আশাবাদী।

উইলিয়ামসনের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের মূল সৌন্দর্যই হলো সব দলের অংশগ্রহণ। তাই যে কোনো জটিলতার শান্তিপূর্ণ সমাধানই শেষ পর্যন্ত ক্রিকেটের জন্য ভালো হবে বলে প্রত্যাশা তার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়