শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত?

স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়া‌রি‌তে অনু‌ষ্ঠিতব‌্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আইসিসিকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিবি। এখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষা। 

তবে দেশের শীর্ষসারির একটি সংবাদ মাধ্যমের দাবি, ভারতে সর্বোচ্চ নিরাপত্তা পেলেও যেতে রাজি নয় বাংলাদেশ।

বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাওয়ার কথা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। যদিও বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেনি আইসিসি। বাংলাদেশ থেকে আইসিসির একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার তিনি। যার কারণে বৈশ্বিক এ মঞ্চে তার আম্পায়ারিং প্যানেলে থাকার সম্ভাবনাই বেশি। --- ডেই‌লি ক্রিকেট

নিরাপত্তা ইস্যুতে যেহেতু বাংলাদেশ দল ভারতে যেতে চাচ্ছে না। সেক্ষেত্রে সৈকত কি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে ভারতে যাবেন? এমন প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে। তবে এই বিষয়ে সকল সিদ্ধান্ত সৈকতের হাতেই ছেড়ে দিচ্ছে বিসিবি।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ‘আজকের পত্রিকা’কে আজ বলেন, ‘(যাওয়া না যাওয়া) যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। সৈকতকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি যাবেন কি না। কারণ, তিনি আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ। আইসিসি যদি চায়, বিসিবির সেখানে করার কিছু নেই।

পত্রিকাটি আরও জানিয়েছে, বিশ্বকাপের আগেই সৈকতের ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ভারত-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকায় থাকতে পারেন বাংলাদেশের এ আম্পায়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়