শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত যেতে নারাজ বিসিবি: বিশ্বকাপ খেলতে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি।

বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। এ ধরনের প্রস্তাব দেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত বদলাবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকার থেকে নিষেধ থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই।

এর আগে, মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার করে জানান, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তার মতে, যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের জায়গাটিও আইসিসিকেন্দ্রিক।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়