শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী টি-‌টো‌য়ে‌ন্টি  বিশ্বকা‌পের (২০২৬ সাল) আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চমক হয়ে এসেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির না থাকা। 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন তারকা ক্রিকেটার ছাড়াও দলে জায়গা হয়নি পেসার হারিস রউফের। 

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার কারণে এই চার ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফে। অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। আর অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আগা।

জানুয়ারি ডাম্বুলায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে এখানেই। একমাস আগেই তাই নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। 

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে পাকিস্তান। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। 

পাকিস্তান দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়