শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই ছিলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেনরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাদের মধ্য থেকে মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঢাকা। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম অনুশীলনে মিঠুন কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বেশ কয়েক বছর ধরে জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন মিঠুন। পারফর্ম করার পাশাপাশি বেশ কয়েকটি দলকে নেতৃত্বও দিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বিপিএলের গত আসরে চিটাগং কিংসের অধিনায়ক ছিলেন তিনি। মিঠুনের অধীনে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালেও উঠে তারা। যদিও ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা খুইয়েছে চিটাগং।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক ছিলেন। এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের অধিনায়ক ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিঠুন নেতৃত্ব দিয়েছেন খুলনা বিভাগকেও। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাঁর উপর ভরসা রেখেছে ঢাকা।

অধিনায়কত্ব পেয়ে মিঠুন বলেন, ‘আমি প্রথমে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। উনারা আমাকে যোগ্য মনে করেছেন। আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার দলকে একসাথে রাখার চেষ্টা করব।

ঢাকার কর্ণধার আতিক ফাহাদ বলেন, ‘আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই অধিনায়কত্ব করার যোগ্য। আমাদের সাইফ, তাসকিন, ইমাদ ওয়াসিমসহ আরও অনেকে আছে। আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলকে কষ্ট পোহাতে হয়েছে অধিনায়কত্ব কাকে দিব। গতবার সে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। আমাদেরও যেহেতু শিরোপা জেতার ইচ্ছে আছে। সেই পরিকল্পনা থেকেই আমাদের কোচিং প্যানেল সিদ্ধান্ত নিয়েছে মিঠুন ভাইকে অধিনায়কত্ব দেয়ার।

বিপিএল নিলামের আগে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা। বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করেছে অ্যালেক্স হেলস, উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে। এ ছাড়া নিলাম থেকে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়