শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি: ক্রিকেটার ও কোচ পাঠাতে নারাজ বাংলাদেশ

‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বড় বিনিয়োগের মাধ্যমে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করতে চায় সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো তারাও বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে ক্রিকেটার নিয়ে নিজেদের জাতীয় দল গঠনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। 

তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিসিবির কাছে ক্রিকেটার পাঠানোর অনুরোধ জানায় সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মাস দুয়েক আগে তারা আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছিল এবং আমি না বলে দিয়েছি।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘তারা (সৌদি আরব) আমাদের কাছে পুরুষ ও নারী- উভয় বিভাগের ক্রিকেটার এবং কোচ চেয়েছিল। কিন্তু নিজের দেশের স্বার্থ বিঘ্নিত করে আমি কীভাবে তাদের এই সহযোগিতা করতে পারি?’

সৌদি আরব বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার মতো বড় সব প্রকল্পে অর্থায়ন করছে। এবার আইসিসি ও এসিসি’র সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়