শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকে ২ উইকেট মোস্তাফিজের, কিন্তু গালফের কাছে হার দুবাইয়ের

আইএল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান। পুরো ম্যাচেই করলেন দারুণ বোলিং। কিন্তু এরপরও অভিষেকে হার দেখতে হলো কাটার মাস্টারকে। পাতুম নিশঙ্কার দারুণ ইনিংসে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে গালফ জায়ান্টস।

শনিবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখে হারিয়েছে গালফ জায়ান্টস।

এদিন গালফ জায়ান্টস টস জিতে দুবাইকে আগে ব্যাটিংয়ে পাঠায়। দুবাই সাদিকুল্লাহ আতাল ও জর্ডান কক্সের দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস এবং শেষ দিকে দাসুন শানাকার ৯ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে।

জবাবে নিশঙ্কার ৩১ বলে ৬৭ ও জেমস ভিন্সের ৪৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৮.৫ ওভারেই জয় পায় গালফ।
 মোস্তাফিজ অভিষেকে ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গালফকে দ্বিতীয় ওভারে বল করতে এসেই ধাক্কা দেন মোস্তাফিজ। কাটার মাস্টারের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। ৬ বলে ৯ রান করেন এই আফগান ওপেনার।

তবে, ধাক্কা সামলে বড় জুটি গড়েন নিশঙ্কা ও ভিন্স। ৬০ বলে ৯৭ রানের এই জুটি ১২তম ওভারে এসে ভাঙেন মোস্তাফিজই। ৩১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলা নিসঙ্কাকে কক্সের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন কাটার মাস্টার।

এরপর পরপর দুই ওভারে অধিনায়ক মঈন আলী (৫ বলে ২) ও আজমতউল্লাহ ওমরজাইকে (১২ বলে ১৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শানাকা।

ওয়াকার শামাখিল ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ যথাক্রমে টম মুরস (৮ বলে ১৩) ও গেরহার্ড এরাসমাসকে (৪ বলে ৩) আউট করলেও ঠাণ্ডা মাথায় গালফকে জয়ের বন্দরে ভেড়ান ভিন্স। ৪৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রান করে অপরাজিত থাকেন মার্ক আদায়ারও।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা দুবাই দলীয় প্রচেষ্টায় চ্যালেঞ্জিং স্কোর গড়ে। সেদিকুল্লাহ আতাল ২৫ বলে ২টি করে চার ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। ঝড় তুলেছিলেন কক্স। ১৭ বলে ২তি করে চার ছক্কায় তিনি করেন ৩১ রান। এছাড়া ডেভিড উইলি ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৯, শানাকা ৯ বলে ২টি করে চার ছক্কায় ২৩ ও নিশাম ১৩ বলে ১৬ রান করেন।

ওমরজাই ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ৩টি, লিয়াম ডসন, মঈন আলী এবং আয়ান আফজাল খান ১টি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়