শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুশফিক–লিটনের সেঞ্চুরি ঝড়ে ৪৭৬ রান: রেকর্ড ভরা ব্যাটিং দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক দিন কাটাল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। 

আজকের দিনের শুরুটা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য রেকর্ডে ভরা। শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেন মুশি।

১০৬ রানে মুশফিক থামলেও ব্যাট চালিয়ে নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা লিটনও করেন সেঞ্চুরি। এরপর ১২৮ রানে থামেন এই অভিজ্ঞ উইকেট-কিপার ব্যাটার। 

এদিকে বাংলাদেশের ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে হয়েছে শতরানের জুটি! টেস্ট ইতিহাসে এমন দৃশ্য দেখা গেছে মাত্র তিনবার। রানটা অবশ্য আরো বড় হওয়ার সুযোগ ছিল।

কিন্তু শেষদিকের ব্যাটাররা আর সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ পাঁচ উইকেটের পতন মাত্র ৪৩ রানে, ফলে ৪৭৬ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। ম্যাচে মমিনুল হক ৬৩ ও মেহেদী হাসান মিরাজ করে ৪৭ রান। 
আইরিশ অফস্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইন একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়