শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্টে শুভমান গিলের খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : ঘাড়ের চোট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শুভমান গিল ছাড়া পেয়ে ভারত দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটিতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে দলের অধিনায়কের খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন গিল। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার সকালে বিসিসিআই জানায়, সেই ম্যাচে আর অংশ নেবেন না গিল। ---- অলআউট স্পোর্টস

অধিনায়ককে ছাড়া তৃতীয় দিন ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে হেরেছে ভারত। আগেভাগেই ম্যাচ শেষে হওয়ায় এখন কলকাতাতেই আছে দুই দল।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে ভারত দল। তবে রোববার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া গিলের সেই সেশনে থাকার সম্ভাবনা নেই বলে এক প্রতিবেদনে জানায় ইএসপিএন ক্রিকইনফো।

কলকাতা থেকে বুধবার গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ভারত। তবে দলের সঙ্গে সেদিন গিলের যাওয়ার সম্ভাবনাও নেই।

প্রোটিয়াদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে কোচ গৌতম গম্ভীর জানান, নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করে গিলের অবস্থা দেখা হবে। এরপরই গুয়াহাটিতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেষ পর্যন্ত গিল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন রিশাভ পান্ত। একাদশে আসতে পারেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন অথবা দেবদূত পাডিক্কাল।

দ্বিতীয় টেস্টের একাদশে যদি কেবল একটি পরিবর্তনই আসে, তাহলে একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নামবে ভারত। কলকাতা টেস্টে প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমারের নেওয়া ৮ উইকেটের মধ্যে ছয় জনই ছিল বাঁহাতি।

গত বছরের অক্টোবরে ঘাড়ের সমস্যার কারণেই নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে খেলতে পারেননি গিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়