শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবলার হ‌্যাজার্ড প্রিমিয়ার লিগের হল অব ফেমে 

স্পোর্ট ডেস্ক : চার মৌসুমের  রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে ৭৬ ম্যাচে মাত্র ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করা হ্যাজার্ড দলবদল করেছিলেন চেলসি থেকে। 

চেলসিতে দারুণ সফলতা পেয়েছিলেন। ২০১২ সালে লিলে থেকে প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর চেলসিকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চেলসি এই সময়ে দুটি লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও দুটি ইউরোপা লিগের শিরোপা জিতে।

চেলসি ক্যারিয়ারে হ্যাজার্ড ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল ও ৮৮ অ্যাসিস্ট। তাকে ইংলিশ প্রিমিয়ার লিগ হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে। এই বছর হ্যাজার্ড ছাড়াও হল অব ফেমে স্থান পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিলে। --- টি স্পোর্টস

হল অব ফেমে যুক্ত হয়ে গর্বিত হ্যাজার্ড। ‘মজা হিসেবে ভাইদের সঙ্গে বাগানে ফুটবল খেলতে খেলতে বড় হয়েছি। কিন্তু স্বপ্ন সব সময় ছিল সর্বোচ্চ পর্যায়ে খেলা। হল অব ফেমে যুক্ত হওয়া অনেক কিছু। এই গ্রুপে যুক্ত হতে পেরে আমি খুবই গর্বিত...।’

২০২০ সালে আত্মপ্রকাশ করা হল অব ফেমে হ্যাজার্ড ও নেভিলে ছাড়াও আরও ২৪ ফুটবলার স্থান পেয়েছেন, কোচ হিসেবে পেয়েছেন দুজন। হ্যাজার্ড ও নেভিলে ছাড়া খেলোয়াড়রা হলেন- 

অ্যালান শিয়েরার, থিয়েরি অঁরি, এরিক ক্যান্টোনা, রয় কিন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেনিস বার্গক্যাম্প, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহাম, ওয়াইন রুনি, প্যাট্রিক ভিয়েরা, সার্জিও আগুয়েরো, দিদিয়ের দ্রগবা, ভিনসেন্ট কোম্পানি, পিটার স্মাইকেল, পল স্কোলস, ইয়ান রাইট, টনি অ্যাডামস, পিটার চেক, রিও ফার্দিনান্দ, অ্যাশলে কোল, অ্যান্ড্রু কোল ও জন টেরি। দুই কোচ হলেন আলেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়