শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল-বার্সার ম্যাচ শেষে ইয়ামালের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে তার আচরণের মাধ্যমে তিনি ‘কাউকে অপমান করতে চাননি’।

বার্নাব্যুতে রোববার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় রিয়াল ২-১ গোলে জয় পাওয়ার পর উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বাধে। 

৭২ মিনিটে বদলি হওয়ার পর ভিনিসিয়ুস বিরক্তি প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরে বেঞ্চে ফিরে আসেন, কিন্তু ম্যাচ শেষে বার্সার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

এই ঘটনায় পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়, আর রিয়ালের রিজার্ভ গোলরক্ষক আন্দ্রি লুনিনকে লাল কার্ড দেখান রেফারি।

ভিনিসিয়ুস বলেন, ‘এল ক্লাসিকো এমনই, মাঠের ভেতর ও বাইরে অনেক কিছু ঘটে। আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আমরা কাউকে আঘাত করতে চাইনি—না বার্সার খেলোয়াড়দের, না তাদের সমর্থকদের।

মাঠে নামলে আমাদের নিজেদের দলকে রক্ষা করতে হয়, আজও সেটাই করেছি।’

সম্প্রতি বার্সেলোনার ১৮ বছর বয়সি লামিনে ইয়ামাল মন্তব্য করেছিলেন যে, ‘রিয়াল সবসময় চুরি করে ও অভিযোগ করে।’ সেই মন্তব্যে রিয়ালের খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

রিয়ালের জয়সূচক গোলদাতা জুড বেলিংহাম ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কথা বলা সহজ। সবসময়, হালা মাদ্রিদ।’ 

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়