শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে।  সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

থাইল্যান্ড সফরের মাধ্যমে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের মতো শক্তিশালী দল না হলেও ম্যাচটি বাংলাদেশই জিতবে এমনটিই বিশ্বাস করেন দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার।

দীর্ঘ এক যুগ পর গত শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচটিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৩-০ গোলে হারে আফঈদারা।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে এই প্রীতি ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকারা।

২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়