শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লে-অফে জয় পে‌লো ইন্টার মায়ামি, মে‌সির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয় পে‌লো ইন্টার মায়া‌মি। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো দল‌টি। শনিবার (২৫ অক্টোবর) সকালে ন্যাশভিলকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি।

এদিন লিগের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার গোল্ডেন বুটও বুঝে পেলেন আর্জেন্টাইন তারকা।

 বিশ্বের অন্যান্য লিগ আর যুক্তরাষ্ট্রের লিগে শিরোপা নির্ধারণের প্রেক্ষাপট ভিন্ন। যেখানে বিশ্বের বেশিরভাগ লিগে রাউন্ড রবিন লিগ পদ্ধতি শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হয়, সেখানে যুক্তরাষ্ট্রে পার করতে হয় কয়েকটি ধাপ। প্রথম ধাপের ম্যাচ শেষে রাউন্ড ওয়ান বেস্ট অফ থ্রি সিরিজের লড়াইয়ে নেমেছে মেসিরা। এ পর্বে ন্যাশভিলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা।

কনফারেন্স সেমিফাইনাল নিশ্চিতের পথে প্রথম ম্যাচে এগিয়েও গেল তারা। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন মেসি। ম্যাচ শুরুর ১৯তম মিনিটেই সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে লিড এনে দেন মেসি। 

মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ডি-বক্সের ডান কোণায় সুয়ারেজকে পাস দেন আর্জেন্টাইন তারকা। সেটি দখলে নিয়ে ক্রস নেন উরুগুয়ান স্ট্রাইকার। এগিয়ে গিয়ে ছয় গজ দূরত্ব থেকে হেডে জাল খুঁজে নেন মেসি।

দ্বিতীয় গোলটি পেতে অবশ্য দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। মেসির পাস দখলে নিয়ে গোলমুখে ক্রস নেন ইয়ান ফ্লে। হেডে সেটি জালে জড়ান তাদেও আয়েন্দে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের জোড়া গোলে জয় নিশ্চিত করেন মেসি। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস তালুবন্দি করতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক। পেয়ে যান অরক্ষিত থাকা মেসি। আলতো ছোঁয়ায় জালে জড়ান তিনি।
 
যোগ করা সময়ের ১১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিক গোলে ন্যাশভিলের হারের ব্যবধান কমান হ্যানি মুখতার। আগামী ২ নভেম্বর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মায়ামিকে আতিথেয়তা দেবে ন্যাশভিলে।

এমএলএসের চলতি মৌসুমে সব মিলিয়ে ২৯ ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১। প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সে পুরস্কার আজ তুলে দেওয়া হয়েছে তার হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়