শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শিরোপা পুনরূদ্ধারে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সি‌টির কোচ গা‌র্দিওলা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো না হলেও দ্রুতই বাজে সময়কে কাটিয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, তার দলের শিরোপা সম্ভাবনা শেষ হয়ে যায়নি। একই সঙ্গে শিরোপা পুনরূদ্ধারের বিষয়েও আশাবাদী তিনি।

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে ফুটবল বিশেষজ্ঞদের মৌসুমের শুরুর দিকের আলোচনা নিয়ে ব্যঙ্গ করে গুয়ার্দিওলা বলেন, “প্রথম দুই-তিন ম্যাচের পরেই সবাই বলেছিল আমরা শেষ। এখন মনে হচ্ছে, লিভারপুল শেষ হয়ে গেছে (যারা টানা তিন ম্যাচে হেরেছে)। আমি বলছি যে, আমরা ফিরব। --- অলআউট স্পোর্টস

আমি বহুবার বলেছি, বিশেষজ্ঞরা, প্রাক্তন ফুটবলাররা পাঁচটা ম্যাচের পরই জানে ভবিষ্যতে কী ঘটবে। আমি কিন্তু সেটা জানি না।

টানা চারটি লিগ শিরোপা জেতার পর গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল সিটি। ৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে তারা। সিটি কোচের মতে, মৌসুম যত গভীর হবে শিরোপা লড়াইয়ের চিত্র আরও স্পষ্ট হবে।

১০-১৫ ম্যাচের পর বোঝা যাবে কী চলছে। লিভারপুল ও আর্সেনাল আছে, আরও কেউ থাকবে, আশা করি আমরাও থাকব।

দলের চোট পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানান গুয়ার্দিওলা। ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে যারা ছিলেন না, তারা এখনও মাঠে ফিরতে পারেননি। এদের মধ্যে আছেন ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রদ্রি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পায়ের চোট পাওয়া নিকো গনসালেসকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা আছে। 

স্প্যানিশ এই মিডফিল্ডারের বিষয়ে গুয়ার্দিওলা বলেন, “আমি এখনও ডাক্তারদের সঙ্গে কথা বলিনি। আজ ও আগামীকাল দেখব সে কেমন বোধ করছে। তার পায়ের কিছু সমস্যা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়