শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি

স্পোর্টস ডেস্ক :  বিমানচালক থেকে ক্রিকেটার, অদ্ভুত এক যাত্রা শুরু আন্টুম নাকভির। চার বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি।  সেখানেই অর্জন করেন বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই পাইলটের চাকরি ছেড়ে নাকভি মন দিয়েছেন খেলায়। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিম্বাবুয়ে দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। টি-‌স্পোর্টস

ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত নাকভির জন্ম বেলজিয়ামের ব্রাসেলসে। সম্প্রতি জিম্বাবুয়ের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন তিনি। প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' ক্রিকেটে তার গড় ৬০ এর বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। এখন পর্যন্ত ২৬ ইনিংসে করেছেন ১,৬২৬ রান, গড় ৬৭.৭৫ এবং স্ট্রাইক রেট ৭২.৬৫। সবশেষ জিম্বাবুয়ে 'এ' দলের হয়ে এমসিসির বিপক্ষে ম্যাচে করেন ৬৮ ও ১০৮ রান।

দলে আরেক নতুন মুখ পেসার টিনোটেন্ডা মাপোসা। দলে ফিরেছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা ও অলরাউন্ডার ব্র্যাড ইভান্স। দুজনই নিউজিল্যান্ডের বিপক্ষে গত টেস্ট সিরিজে ছিলেন না। দলের নেতৃত্বে থাকছেন ক্রেইগ আরভিন। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি। 

বাদ পড়েছেন শন উইলিয়ামস, ট্রেভর গওয়ান্ডু, নিউম্যান নিয়ামহুরি, ক্লাইভ মাদান্দে ও ভিনসেন্ট মাসেকেসা। ব্যক্তিগত কারণে নেই উইলিয়ামস।

হারারেতে ২০ থেকে ২৪ অক্টোবর হবে একমাত্র টেস্টটি। 

জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, রয় কাইয়া, তানুনুরও মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, আন্টুম নাকভি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, তাফাদজওয়া সিগা, ব্রেন্ডন টেলর ও নিক ওয়েলচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়