শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:৩৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হলো, জায়গা পেল যারা

চূড়ান্ত হলো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দেশ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে বেশি আট দেশ খেলবে। আর পুরো টুর্নামেন্টে চমক প্রথমবার অংশ নেয়ার অপেক্ষায় থাকা ইতালি। 

বিশ্বকাপ শুরুর তারিখ এখনও চূড়ান্ত নয়। কিন্তু ঠিক হয়ে গেছে অংশগ্রহণকারী ২০ দেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জাপানাকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে আরব আমিরাত পেয়েছে বিশ্বকাপের টিকিট। এই অঞ্চল থেকে বুধবার নেপাল ও ওমান আরও একবার নিশ্চিত করে বিশ্বকাপ খেলা।

২০ দেশ এসেছে তিন পথ ধরে। স্বাগতিক হিসেবে সরাসরি ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত দু’বছর আগে থেকেই। এই দু’দেশ বাদে ২০২৪ বিশ্বকাপের সেরা সাত দল সরাসরি পেয়েছে অংশগ্রহণের টিকিট। যে তালিকায় আছে বাংলাদেশও। আর র‍্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও খেলতে হয়নি বাছাই পর্ব।

বাকি আট দেশ এসেছে চার মহাদেশের বাছাই পর্ব থেকে। ৮৭ দেশ অংশ নিয়েছে সেখানে। ১৮৮ ম্যাচের মাত্র দুটি বাকি। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে প্রায় ৫০০ দিন। এশিয়া থেকে সর্বোচ্চ তিন, ইউরোপ ও আফ্রিকা থেকে ২টি করে আর আমেরিকা থেকে ১ দেশ।

বাছাইপর্বে চমক দেখিয়েছে ইতালি। প্রথমবার আইসিসির মেগা টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে জো বার্নসের দেশ।

মূলপর্বের ফরম্যাট এবারও অপরিবর্তিত। ৪ গ্রুপে খেলবে ৫ টি করে দল। এরপর সুপার এইট, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়