শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন  বন্ধ না করলে ব্লক হতে পারে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

স্পোর্টস ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ব‌লে‌ছেন, জনপ্রিয় আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার কর‌ছে। 

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

তিনি জানান, অনলাইন জুয়া ও এর প্রচার-প্রচারণা বাংলাদেশের আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। তবুও ক্রিকইনফো অবৈধভাবে এসব বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। যা সাইবার নিরাপত্তা আইন, ২০২৫ লঙ্ঘনের শামিল।

ফেসবুক আইডিতে ফয়েজ আহমদ লেখেন, অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।  

তিনি আরও লেখেন, আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেইং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের উপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোন অর্থ দেয়নি আইন পাশের আগে-পরে।   

সবশেষে তিনি জানান, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এই বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়