শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌য়ে‌দের এ হা‌রেও বীরত্ব আ‌ছে, বাংলা‌দে‌শের হৃদয় ভে‌ঙে জিত‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা

স্পোর্টস ডেস্ক :  লড়াই ক‌রে হা‌রের ম‌ধ্যেও বীরত্ব আ‌ছে। যা নারী ক্রিকেটাররা দে‌খি‌য়ে‌ছে। পুরুষ ক্রিকে‌টে এই সম‌য়ের খেলায় বাংলা‌দে‌শের ক্রিকেটাররা ক‌বে বীরত্ব দে‌খি‌য়ে‌ছে ম‌নে পড়‌ছে না। যাই হোক, ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে লড়াই ক‌রে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের মুখ দেখলো নিগার সুলতানা জ্যোতির দল।

বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৩ রান। এই জুটি ভাঙ্গে রুবাই হায়দার ট্রায়নের শিকার হলে। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর ধীরগতির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ফারজানা হক। 

এই ওপেনারের পথের কাঁটা হয়ে দাঁড়ান মালাবা। ৭৬ বলে ৩০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাংলাদেশের এই ওপেনার।

ইনিংস লম্বা হয়নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। ৪২ বলে ৩২ করে সাজঘরে ফেরেন দলনায়ক। অর্ধশত করার পরই রানআউটের শিকার শারমিন আক্তার। তিনি করেন ৭৭ বলে ৫০। আর শেষের দিকে স্বর্ণা আক্তারের ঝড়ে লড়াই করার পুঁজি পায় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে স্বর্ণা ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৩২ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।

জবাবে শুরুতেই তাজমিন ব্রিটসকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। অধিনায়ক লরা থামেন ৩১ রানে। এরপর রিতু মনি-রাবেয়া-ফাহিমা আঘাত হানলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। কিন্তু ষষ্ঠ উইকেটে ৮৫ রান যোগ করে বিপর্যয় সামাল দেন ক্লো ট্রায়ন আর মারিজান ক্যাপ জুটি। ক্যাপ ৫৬ রান এবং ট্রায়ন ৬২ রান করে সাজঘরে ফেরেন।

শেষে নাদিন ডি ক্লার্কের ২৯ বলে অপরাজিত ৩৭ রানে তিন বল বাকি থাকতে ৩ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ক্লার্ক আগের ম্যাচেও ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী অপরাজিত ৫৪ বলে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচেই হারের মুখ দেখতে হলো বাংলাদেশকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান জ্যোতির দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়