শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল, সহসভাপতি শাখাওয়াত-ফারুক

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এবার পরিচালকদের ভোটে তিন বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার। 

এছাড়া পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবির সভাপতি বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।

বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান। গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম। 

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিকেল চারটা পর্যন্ত পরিচালক পদের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সহসভাপতি পদের ভোট হয়। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন। 

এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক নির্বাচিত হন। ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক হয়েছেন। 

সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দু’জন পরিচালক হয়েছেন। মোট ২৫ পরিচালক সভাপতি ও সহসভাপতি পদে মনোনয়ন নেওয়াদের ভোট দেন। সভাপতি পদে বুলবুলের কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়