শিরোনাম
◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌ঝি‌লি‌কের ঝলক, পা‌কিস্তান‌কে উ‌ড়ি‌য়ে দি‌য়ে নারী বিশ্বকাপে দারুণ সূচনা বাংলা‌দে‌শের

এল আর বাদল: নারী বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানাদের দল। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারে দাপটের সঙ্গে।

প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ। সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান।

শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার। এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট।

এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়