শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজ রেকর্ডের দ্বারপ্রান্তে, বাংলাদেশের কেউই করতে পারেনি আগে

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ১ উইকেট নিলেই সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের মালিক হবেন মুস্তাফিজ।

এরই সঙ্গে তিনি হবেন বাংলাদেশের প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। মুস্তাফিজ এখন পর্যন্ত ১১৭ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। সমান সংখ্যক উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছিল ১২৯ ম্যাচ। ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে তার ঝুলিতে আছে ৮ উইকেট। বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলেই মুস্তাফিজ বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের ক্লাবে যোগ দেবেন। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) এই কীর্তি গড়েছেন।

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা।

সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন এই পেসার। চলমান এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে সমান ৩টি করে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। আজকের ম্যাচে চোখ থাকবে মুস্তাফিজের দিকেই রেকর্ড গড়তে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়