শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গের হাই‌ভো‌ল্টেজ ম‌্যা‌চে ড্র মে‌নেই মাঠ ছাড়‌লো ম‌্যানসিটি ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটে হাল্যান্ডের গো‌লে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নিজেদের অর্ধে বল পেয়ে সতীর্থকে বাড়িয়ে দেন হাল্যান্ড। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে একটু এগিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন নওরেজিয়ান এই তারকা। 

চলতি মৌসুমে ওপেন প্লেতে এই প্রথম গোল হজম করল আর্সেনাল। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম‍্যাচে এতো আগে গোল হজম করলো গানার্সরা। 

৩২তম মিনিটে প্রথম গোলের জন‍্য কোনো শট নিতে পারে আর্সেনাল। ননি মাদুয়েকে হেড রাখতে পারেননি লক্ষ‍্যে। ২০২১ এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম‍্যাচে প্রথম আধ ঘণ্টায় গোলের জন‍্য কোনো শট নিতে পারল না তারা। 
 
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। ৪৮তম মিনিটে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি মার্তিন জুবিমেন্দি। 

একের পর এক আক্রমণের সুফল পায় অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। এজের বাড়ানো বলে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন মার্টিনেল্লি। আর তাতেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 
 
৫ ম‍্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে  লিভারপুল। সমান ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ‍্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম‍্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়