শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অক্টোবরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ় শুরুর ৫০ দিন আগে শেষ হয়ে গেল টিকিট। আটটি ম্যাচের ক্ষেত্রেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। সিডনি এবং ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।

আগামী ১৯ অক্টোবর প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ় ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। -- আনন্দবাজার

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড অপারেশনস) জোয়েল মরিসন বলেছেন, ‘‘আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। 

ভারতীয় ফ্যান জ়োনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আটটা ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশ্বমানের এই সিরিজ়ে আমরা দুর্দান্ত আবহ আশা করছি। বিশ্বের অন্যতম সেরা দুটো ক্রিকেট দল মুখোমুখি হবে। অসাধারণ।

দু’দলের প্রথম এক দিনের ম্যাচ হবে পার্‌থে। ২৩ অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচ অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর তৃতীয় এক দিনের ম্যাচ হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় ২০ ওভারের ম্যাচ হবে মেলবোর্নে। বাকি তিনটি ম্যাচ হবে ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়