শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০১:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামান্তারা বিক্রি হয়ে থাকে, এই মেয়েগুলো আততায়ী: মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে আলোচনায় অংশ নিয়ে শাহরিয়ার কবির বলেন, ‘সামান্তা যে কথাগুলো বলে, ওকে শোকজ করে বহিষ্কার করা উচিত। ...এনসিপিকে আজ দুপুর বেলা বলেছি যে এই মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি (অতিসত্বর)। কারণ, তার হারানোর বেদনা যে সে তো কিছু হতে পারেনি। তাকে কোনো জায়গায় ডাকে না।’

সামান্তা শারমিনের বিষয়ে শাহরিয়ার কবির বলেন, ‘এই মেয়েগুলো আততায়ী। সামান্তারা বিক্রি হয়ে থাকে। যখন যে কথা বলতে বলে, তখন সেটা বলে।’

শাহরিয়ার কবিরের এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর নিন্দা জানিয়েছেন এনসিপির বর্তমান ও সাবেক নেতারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। ফেসবুক পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন জামায়াতের রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে কয়জন নারী নেত্রী সরব ছিলেন, তিনি তাঁদের মধ্যে একজন। তখন আমরা আমাদের পাশে কাউকে পাই নাই। উনাকে আততায়ী বলার মতো ধৃষ্টতা দেখানোর জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, ‘আজকে ব্যারিস্টার শাহরিয়ার কবির নামক একজন অর্বাচীন যেভাবে সামান্তার চরিত্রহনন করল এবং তাকে দল থেকে বের করে দেওয়ার উসকানি দিল তার তীব্র নিন্দা জানাই। শাহরিয়ার কবিরকে সামান্তা শারমিনের কাছে ক্ষমা চাইতে হবে। এনসিপি নারীর মর্যাদার রাজনীতি করে, নাগরিক মর্যাদা ও ব্যক্তিস্বাধীনতার রাজনীতি করে। এনসিপি নির্বাচনী সমঝোতায় গিয়েছিল গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে। কোনো নারীবিদ্বেষী গুন্ডাতন্ত্রের সাথে আপস করার জন্য নয়।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সামান্তা শারমিন আপাকে নিয়ে এই ধরনের মন্তব্যের নিন্দা জানিয়ে রাখলাম।’

এনসিপি থেকে পদত্যাগকারী ডা. তাসনিম জারা লেখেন, ‘আমি সামান্তা শারমিনকে এনসিপি গঠনের একেবারে শুরুর দিনগুলো থেকেই চিনি। তিনি অসংখ্য সময় ও শ্রম ব্যয় করেছেন দলটিকে শূন্য থেকে গড়ে তোলার কাজে। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মানুষের ভিন্নমত থাকতে পারে—এটা যেকোনো রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু যখন সেই ভিন্নমতকে এমন অভিযোগ দিয়ে মোকাবিলা করা হয় যে কেউ “বিক্রি হয়ে গেছে” বা দলকে ক্ষতিগ্রস্ত করছে, তখন রাজনীতিতে বিবেকের জন্য আমরা কতটা জায়গা রাখছি—সেই প্রশ্নটাই সামনে আসে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়