শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন খারাপ জিএম কাদেরের, দেননি ভোট

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দিন রংপুর নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাই ভিউ বাসায় অবস্থান করলেও ভোট দিতে তিনি যাননি। এমনকি সারাদিন সাংবাদিকদের সঙ্গেও কোন কথা বলেনি।

তিনি সকাল ৮টায় তার বাড়ি থেকে ৫০০ গজ দূরে শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় তার দলীয় নেতারা বুধবার জানিয়েছিলেন। নেতারা জানালেও সকাল থেকে দফায় দফায় জাতীয় পার্টির রংপুর জেলা মহানগর কমিটির কোনও নেতাই ফোন রিসিভ করেননি।

পরে বিকাল ৩টায় জি এম কাদেরের স্কাই ভিউ বাসভবনে গিয়ে দেখা গেলো তার বাসার সবগুলো দরজা বন্ধ। বাইরে কোনও নেতাকর্মীর ভিড় নেই। বাসার সামনে একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের মোটরসাইকেল দাঁড় করানো। পুরো বাসাজুড়ে সুনসান নীরবতা।

পরে বাধ্য হয়ে পেছন দিয়ে তার বাসায় গিয়ে দেখা যায়, সেখানে চেয়ারে দুটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক চেয়ারে বসে আছেন জি এম কাদেরের বক্তব্যের জন্য। দুপুর ৩টা ৫ মিনিটে জিএম কাদেরের পিএস তৈয়ব আহামেদ এসে এ প্রতিনিধিসহ সাংবাদিকদের জানালেন, জি এম কাদের স্যার এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানাবেন।

তবে তিনি ভোটে দিতে যাবেন কি না সে বিষয়ে কোনও মন্তব্য না করে তিনি বাসার ভেতরে চলে যান।

ফলে অনেকটা নিশ্চিত হওয়া গেছে জি এম কাদের ভোট দিতে যাচ্ছেন না।

বাসা থেকে বের হওয়ায় সময় দেখা মিললো জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলীর সঙ্গে। তিনি বললেন, স্যারের মন মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন- নির্বাচনে ফলাফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন না। তার আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্বাচনি খরচ বাবদ যে টাকা দেওয়া হয়েছিল তা কর্মীদের কাছে বিশেষ করে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারীদের কাছে ঠিকমতো পৌঁছায়নি।

আরিফ আলী বলেন, দেখি স্যারের সঙ্গে কথা বলি। কিন্তু বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত তিনি আর বাইরে বের হননি। ফলে জি এম কাদেরের ভোট না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দলের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়